শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

করোনায় একদিনে ৯ মৃত্যু, শনাক্ত ৬৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৬৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৮ শতাংশ।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৫ জন নারী।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৭৮ জন ঢাকা বিভাগের, ৫১ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রংপুর বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৬ জন সিলেট বিভাগের এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে।

এই সময়ে ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ