বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার অটোয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম আসিফ সৈয়দ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই নওশাদ সৈয়দ।

কানাডার স্থানীয় সময় শনিবার রাত ৩টায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। গাড়ির চালক চাচাতো ভাই নওশাদ সৈয়দকে গুরুতর অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিরত অবস্থায় ছিলেন। নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। নিহতের বাড়ি বগুড়া জেলার বাদুরতলায়।

নিহত আসিফ বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপনের ভাগনে। আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ