মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়ায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ

টোল আদায়ে নতুন নতুন রেকর্ড গড়ছে দেশের প্রধান দুই সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রধান দুই সেতুতে টোল আদায়ে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

উদ্বোধনের পর শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এদিন সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতুতে একদিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের রেকর্ড ভেঙেছে। শুক্র থেকে শনিবারের মধ্যে এই সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। এর আগে গত ঈদ-উল-ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ এসব তথ্য জানান।

আহসান মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৮ হাজার ৪৮২টি গাড়ি পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ