বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে বাংলাদেশ।

শুক্রবার (৮ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ শোক ঘোষণা করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই (শনিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

এ উপলক্ষে আগামী ৯ জুলাই বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়াও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেয়ার সময় তিনি বন্দুক হামলার শিকার হন আবে। আবেকে গুলি করে আহত করার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স আনুমানিক ৪২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন আবে। ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দুদফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ