বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

চার দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রেল ও সড়ক পথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য টানা ৪ দিন বন্ধ থাকবে। তবে এপথে বাণিজ্য বন্ধ থকলেও স্বাভাবিক থাকছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে সোমবার (১১ জুলাই) পর্যন্ত থাকছে এ ছুটি। মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে পুনরায় এপথে চালু হবে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদ ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানান, এপথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রফতানি বাণিজ্য হয় ভারতের সাথে। আমদানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য খাদ্যদ্রব্য, কেমিকেল ও শিল্পকলকারখানার কাঁচালাম।

রফতানি পণ্যের মধ্যে রয়েছে বেশি পাটজাত পণ্য। চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের কাজে প্রতিদিন প্রায় ৮ হাজার যাত্রী এই স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ