মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

১৪ ভাষায় হজের অডিও নির্দেশিকা, বাংলায় কণ্ঠ দিলেন মাওলানা ওয়াসিম হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিদেশী হাজিদের হজ পালন সহজ করতে এ বছর বাংলাসহ বিশ্বের বহুল প্রচলিত মোট ১৪টি ভাষায় হজ নির্দেশিকার অডিও ভার্সন চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বাংলা ভাষার ১৩টি অডিও ফাইলে কণ্ঠ দিয়েছেন তরুণ আলেম মাওলানা ওয়াসিম হাফিজ।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বললেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমি কাজটি করার সুযোগ পেয়েছি। এজন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই মাওলানা মিযান হারুনের প্রতি, যিনি এটির সুযোগ করে দিয়েছেন আমাকে। তিনিই মূল আরবি থেকে নির্দেশিকার বাংলা অনুবাদের কাজটি করেছেন খুব সুন্দর করে।

ওয়াসিম হাফিজ আরও জানান, মাওলানা মিযান হারুন জুনের শুরুর দিকে তাকে এই কাজের প্রস্তাব দেন। পরে তাতে রাজি হয়ে নমুনা ভয়েস পাঠান তিনি। অতপর মন্ত্রণালয় কর্তৃপক্ষ বাংলা অডিও নির্দেশিকার জন্য তার কণ্ঠ নির্বাচন করেন।

তিনি বলেন, ‘তারপর খুবই অল্প সময়ের মধ্যে ১৩টি ফাইলের ভয়েস ওভার তৈরি করে সেগুলো সম্পাদনা করে পাঠাতে হয়। যা ছিল আমার জন্য খুব চ্যলেঞ্জিং; এর জন্য কয়েক রাত নির্ঘুম কেটেছে। এর ক’দিন পর দেখি- তারা আমার অডিওগুলো তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। আমার ভয়েস যখন তাদের ওয়েবসাইটে দেখতে পেলাম, তখন এত খুশি হয়েছি যে, ভাষায় প্রকাশ করতে পারব না। সত্যি বলতে এ দিনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা দিন।’

এই তরুণ আলেমকে আল্লাহ যেন সারাটা জীবন এরকম ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখেন- সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

জানা যায়, মাওলানা ওয়াসিম হাফিজ জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে ২০২১ সালে দাওরা ফারেগ হন, এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলয়ায় ৬ষ্ঠ স্থান অর্জন করেন। এর আগে তিনি মাদানি নেসাবের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উত্তরার জামিয়া আরাবিয়া বাইতুস সালামে (বাইতুস সালাম মাদরাসা) অতঃপর জামিয়াতুল উলুমিল ইসলামিয়ায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তিনি পাটিয়া মাদরাসা উলুমুল হাদিস বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার সরল গ্রামে। বর্তমানে ঢাকার আশুলিয়ায় থাকেন। বাবার নাম মাওলানা আব্দুল আলীম নিজামী। যিনি আল্লামা শাহ আহমদ শফি রহ:-এর খলিফা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ