শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮


সিন্ডিকেটের কারণে জনগণ অসহায় : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন সরকারের দুঃশাসন আর সিন্ডিকেটের কারণে জনগণ অসহায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ চলছে মাফিয়া শাসনের অধীনে। এখানে আইনের কোনো বালাই নেই।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কোরবানির ঈদ উপলক্ষ্যে জনদুর্ভোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, মাফিয়া আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে দিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে। আজকে সিন্ডিকেট এমনভাবে চেপে বসেছে মানুষ মুখ খুলে কিছু বলতে পারছে না। কোরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন। সরকারদলীয় লোকেরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে ক্রেতাদেরকে পশু কিনতে বাধ্য করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ