শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দেশে খুন-ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশে খুন-ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, পত্রিকার পাতা খুললেই হত্যা আর হত্যা।

যে কোন সামান্য ব্যাপার নিয়ে মানুষ হত্যায় মেতে উঠে। তিনি বলেন, দেশে ভয়াবহ মাদকের ছড়াছড়ি। বর্ডার খুলে দিয়ে দেশের ভিতর মাদক খুঁজছে আইন শৃঙ্খলায় নিয়োজিতরা। এর মধ্যে যদি মদকে সাধারণরে জন্য উম্মুক্ত করে দেয়া হয়, তাহলে দেশ কোথায় যাবে? একবারও কি ভেবে দেখেছেন! সকল অপরাধের মূলে হলো মাদক।

মাদকাসক্ত ব্যক্তিরাই সমাজে যতসব অপকর্ম করছে। খুনে জড়িত মাদকাসক্ত, নারী ধর্ষণ, নারী নির্যাতনের সাথে জড়িত মাদকাসক্ত ব্যক্তিরা। কাজেই মাদক ইসলামে শুধু শুধু হারাম করা হয়নি। মাদকের কারণে সব অপরাধ, অপকর্ম। মাদকাসক্ত একজন একটি সমাজ, একটি এলাকা ধ্বংসের জন্য যথেষ্ঠ। কাজেই মাদক বেচাকেনা, বিতরণ, উৎপাদন সব বন্ধ করতে হবে।

মাদারীপুর শহরের একটি স্কুল মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চরমোনাই পীর বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে কল্যাণ নেই বরং অকল্যাণ বয়ে আনে তা কোন দেশপ্রেমিক মানুষ করতে পারে না। তিনি বলেন, ইসলাম মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফল হওয়া যায়। এজন্য ইসলামের আদর্শ সর্বত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানান।

চরমোনাই পীর আরো বলেন, রাষ্ট্রে ইসলামী শিক্ষা চরম অবহেলিত। তিনি বলেন, মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মনে রাখতে হবে, ইসলামই মানবতার একমাত্র মুক্তির গ্যারান্টি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ