মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

এ বছর হজের খুতবা দেবেন শায়খ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর হজের খুতবা দিতে শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসাকে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

স্থানীয় সময় শুক্রবার (৯ জিলহজ) হজের খুতবা দেবেন তিনি।

ইসলামের সহানুভূতি, বোঝাপড়া ও সহযোগিতার সত্যিকারের বার্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা বিশ্বের শীর্ষস্থানীয় বক্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।

বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিনিধিত্বকারী মক্কাভিত্তিক অলাভজনক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. আল-ঈসা। এ ছাড়া তিনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্টিলেকচুয়াল ওয়েলফেয়ার সেন্টারের প্রধান, যা চরমপন্থী এবং সন্ত্রাসবাদী মতাদর্শের বিরুদ্ধে লড়াই করে।

আন্তঃধর্মীয় সংলাপ, মধ্যপন্থা প্রচারে এবং চরমপন্থা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াইকারী নেতা হিসেবে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ড. আল-ইসা।

২০১৬ সালের আগস্টে ড. আল-ইসা মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব নিযুক্ত হন। তিনি সৌদি আরবের সিনিয়র স্কলারস অর্গানাইজেশনে যোগ দেন এবং মুসলিম বুদ্ধিজীবীদের আন্তর্জাতিক সংস্থাটির চেয়ারম্যান হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামি ঐক্যে ও বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মোহাম্মদ আল-ইসাকে সম্মাননা প্রদান করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সালেহ।

এবার বাংলাসহ মোট ১৪টি ভাষায় হজের আরবি খুতবা শোনা যাবে। হজের খুতবা বাংলায় ভাষান্তর করবেন মোহাম্মদ শোয়াইব রশিদ ও তার সহকারী খলিলুর রহমান। হজের খুতবা বাংলায় শুনতে ভিজিট করুণ https://manaratalharamain.gov.sa সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন.কম

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ