শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় সন্ত্রাসীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। হামলার পর ২২ বছর বয়সী রবার্ট ই ক্রিমো নামের একজন সন্দেহভাজনকে চিহ্নিত এবং তার ছবিও প্রকাশ করেছেন পুলিশ।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজের অনুষ্ঠান চলছিলো এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়।

হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনের ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ব্র্যাড বলেন, তিনি ও তার প্রচার শিবির কুচকাওয়াজের শুরুর দিকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই গুলি শুরু হয়। এতে কয়েকজনের প্রাণহানি এবং কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন বলে জানান তিনি।

এদিকে হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছেন শহর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলোও লকডাউনের আওতায় আনা হয়েছে। সমুদ্র সৈকতগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে লোকজনকে। বাকি কুচকাওয়াজ ও আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ