বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর সীমা বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বা মেবাইল ব্যাংকিংয়ে দৈনিক টাকা পাঠানোর সীমা বাড়ল।

এখন থেকে দৈনিক যতখুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। আজ মঙ্গলবার মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাঠানোর সীমা বাড়িয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্টে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। এর আগে একজন গ্রাহক এভাবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পাঠাতে পারতেন। আর মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা রাখার সুযোগ আগের মতোই আছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। একজন গ্রাহক আরেক জনকে মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

অন্যদিকে, একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তিনি মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ