বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট আজ, এ বছর মোট হজযাত্রী ৬০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৫৭টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৬০ হাজার হজযাত্রী এবার হজে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার শেষ ফ্লাইটে সব হজযাত্রী সৌদি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৮৬টি, সৌদি এয়ার লাইন্সের ৬০টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ১১টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে বলা হয়, মোট ১৫৭টি হজ ফ্লাইটে ৩ হাজার ৮৯০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামীকালের মধ্যে সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। হজযাত্রীদের শেষ ফ্লাইট মঙ্গলবার।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ মহিলা হজযাত্রী রয়েছেন। এবার বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে ৪১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হজযাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫ দশমিক ৮১ শতাংশ। এছাড়া হজযাত্রীদের মধ্যে ৩৭ শতাংশ হচ্ছেন ঢাকা বিভাগের।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ৪ জন মহিলাসহ ১২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন। সূত্র : বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ