মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে রেলের টিকিট আছে মাত্র সাড়ে ২৬ হাজারের কিছু বেশি। আজ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। আজ বিক্রি হবে ঈদের আগের দিন অর্থাৎ শনিবারের টিকিট।

গতকাল বিক্রি হয়েছে শুক্রবারের টিকিট। তাই এদিনও তুলনামূলকভাবে ভিড় ছিল ঢাকার সাত স্টেশনে। গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত স্টেশন মিলিয়ে কাউন্টারে বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৬০টি টিকিট। আর অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ মিলিয়ে বিক্রি হয়েছে আরো ১২ হাজার ২৫টি টিকিট।

এদিকে আজ রেলের ঈদ যাত্রার টিকিট বিক্রি শেষ হলেও আগামী বৃহস্পতিবার শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ