শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হজ চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে মক্কায় নিরাপত্তা মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এরই অংশ হিসেবে মক্কার একটি প্যারেড গ্রাউন্ডে সামরিক মহড়া দেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রোববার হাজিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এ মহড়া চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পবিত্র হজ করতে আসা হাজিদের নিরাপত্তার ওপর যদি কোনো আক্রমণ হয়, সেগুলো কিভাবে তাৎক্ষণিক মোকাবেলা করা হবে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণ, হামলাকারী ব্যক্তিকে আটক করা এবং আহতদের সরিয়ে নেওয়ার বিষয়গুলো ছিল মহড়ায়।
পবিত্র হজে হাজিদের নিরাপত্তায় সৌদিতে পুরুষ সেনা সদস্যদের পাশাপাশি নারী সেনাদের একটি দল নিয়োগ দিয়েছে সৌদি সরকার। মক্কা ও মদিনায় তাদের মোতায়েন করা হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তালাল আল শালহুব জানান, ‘আমাদের নিরাপত্তা ও সামরিক বাহিনীর সদস্যরা সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। আমরা হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

গেল দু-বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে হজ পালন করা হয়। এ বছর করোনার প্রকোপ কমে আসায় হজ পালনের সুযোগ পাচ্ছেন ১০ লাখের বেশি মুসল্লি। বিশ্বে করোনা দেখা দেওয়ার আগে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ