মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

শাহবাজ শরীফকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১ টন আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে রোববার (৩ জুলাই) ওই উপহার পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে (কার্গোতে) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো কার্টনবন্দি করে পাঠানো হয়েছে। দোহা হয়ে সোমবার ভোরে তা ইসলামাবাদে পৌঁছাবে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে কী জাতের আম পাঠানো হয়েছে তা এখনই প্রকাশ করতে চাননি কর্মকর্তারা। তবে তারা বলেছেন, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার পাঠিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ