মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

রিকশা হারানো সেই বৃদ্ধের হাতে রিকশা কেনার নগদ অর্থ তুলে দিলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

নামাজ পড়তে গিয়ে রিকশা হারানো নোয়াখালীর অসহায় বৃদ্ধের হাতে নতুন রিক্সা কেনার টাকা তুলে দিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

জানা যায়, ‘নামাজ পড়তে গিয়ে রিকশা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ তাজুল ইসলাম’ শিরোনামে আজ রোববার (৩ জুলাই) সকালে আওয়ার ইসলামে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার দেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। লেখেন, ‘অসহায় এই মানুষটির জন্য একটি রিকশা ঈদ উপহার হতে পারে।’

পোস্টটি শেয়ার করার মাত্র ১৫মিনিটের মাথায় আওয়ার ইসলাম সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি জানান, বর্তমানে তিনি চরমোনাই পীর সাহেবের সফর সঙ্গী হয়ে নোয়াখালী যাচ্ছেন। চরমোনাই পীর ওই অসহায় বৃদ্ধকে একটা রিকশা বা তার সমমূল্য উপহার দেবেন।

এরপর নোয়াখালী গিয়ে বৃদ্ধের হাতে নিজে রিকশার মূল্য পৌঁছে  দেন চরমোনাই পীর। দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পীর সাহেব চরমোনাই একটি রিকশা ব্যবস্থা করায় রিকশাচালক তাজুল ইসলাম পীর সাহেব চরমোনাই'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন।

প্রসঙ্গত, নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ তাজুল ইসলাম। ৩০ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। মেয়েদের বিয়েও দিয়েছেন রিকশা চালিয়েই। বর্তমানে একমাত্র প্রতিবন্ধী ছেলেরও দেখাশুনা করছেন তিনি। কিন্তু নামাজ পড়তে গিয়ে একমাত্র সম্বল রিকশাটি চুরি হয়ে যায় তার। জীবনের শেষ সময়ে এসে এমন ঘটনায় অসহায় হয়ে পড়েছেন এই বৃদ্ধ।

তিনি বলেন, নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি রিকশা নেই। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছি। কোনো দিন কারও কাছে হাত পাতিনি। এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। সামনে ঈদ। কীভাবে কী করব বুঝতে পারছে না।

স্থানীয় গণমাধ্যমকর্মী নোয়াখালী টিভির পরিচালক রনি আওয়ার ইসলামকে জানান, ডান চোখে দেখতে পান না তাজুল ইসলাম। মেয়েদের বিয়ের ও গত এক মাস রিকশা চালাতে না পেরে বর্তমানে তার মাথায় লাখ টাকার ঋণ। শরীরটাও ভালো না। সব কিছু মিলিয়ে শারীরিক এবং মানসিক চাপে দিন কাটছে তাজুল ইসলামের। রিক্সা না পেলে না খেয়ে থাকার আশঙ্কায় আছেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ