বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বেতন-বোনাস কর্মজীবী মানুষের অধিকার: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহার পূর্বেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতন সহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে সেজন্য দাত্বিশীলদের আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

জিএম কাদের আরো বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানী ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সকলকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। একারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত।

তাই পবিত্র ঈদুল আজহার পূর্বে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাসসহ সকল পাওনা পরিশোধ জরুরি । বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবি মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ