বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বাংলাদেশকে আরও ৩৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৩৮ লাখের বেশি ফাইজারের টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষে এ অনুদান দিল দেশটি।

সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এক বার্তায় এ তথ্য জানায়।

এ নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়াল ৭ কোটি ২২ লাখেরও বেশি।

জানা যায়, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৮ লাখ ডোজ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এসব টিকা বাংলাদেশ সরকারকে সারা দেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।

এর আগে, গত ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ