সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ সোমবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারানসি জেলা আদালতে শুরু হবে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি। কাশি বিশ্বনাথ-জ্ঞানবাপী চত্বরে ‘মা শৃঙ্গার গৌরীস্থল’-এ পূজার্চনার জন্য আবেদনের সত্যিই কোনো সারবত্তা আছে কি না, তা নিয়েই পক্ষে-বিপক্ষের বক্তব্য শুনবেন বিচারক। সোমবারের শুনানিতে অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি নিজেদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবে বলেই খবর।

২০২১-এর অগস্ট মাসে পাঁচ হিন্দু নারী জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা করার অনুমতি চেয়েছিলেন বারানসি দায়রা আদালতে। এর পর দায়রা আদালত নিযুক্ত কমিটি মসজিদের অন্দরে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে।

আদালতের নির্দেশিত জরিপের সময় মসজিদের ওজুখানায় থাকা গম্বুজাকৃতি কাঠামো আসলে একটি শিবলিঙ্গ বলে দাবি করেন হিন্দু মামলাকারীরা। তবে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এটি আসলে একটি ঝরনা ছাড়া আর কিছুই নয়। সূত্র : আনন্দবাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ