বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

৭ দিন মোটরসাইকেল নিয়ে জেলার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের আগে ও পরে ৭ দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এ ছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং।

রোববার (৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

জানা গেছে, ৭ থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ সময় সড়ক পরিবহন সচিব বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে ৩ দিন, ঈদের দিন এবং ঈদের পরে ৩ দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। আর একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে, তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

তিনি আরও জানিয়েছেন, অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ