সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

পুলিৎজারজয়ী কাশ্মীরের মুসলিম সাংবাদিকের বিদেশ সফরে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটি চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিসে যাওয়ার পথে বিমানবন্দরে বাধা দেয়া হয়েছে কাশ্মীরের পুলিৎজারজয়ী চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুরকে। তবে কেন তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

শনিবার দিল্লি বিমানবন্দরে তাকে বাধা দেয়া হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছেন, ইরশাদ বিদেশ যেতে পারবেন না।

বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবি টুইটারে পোস্ট করে ইরশাদ লিখেছেন, ‘একটি বই প্রকাশ এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে শনিবার দিল্লি থেকে প্যারিস যাচ্ছিলাম। ২০২০ সালে এরি‌জ গ্রান্ট পুরস্কার জিতেছিলেন যে ১০ জন, তাদের মধ্যে আমিও রয়েছি। ফরাসি ভিসা থাকা সত্ত্বেও আমায় দিল্লি বিমানবন্দরে আটকে দেয়া হয়। কোনো কারণ জানানো হয়নি। তবে বলা হয়েছে আমি বিদেশে যেতে পারব না।’

জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানায়, কাশ্মীরের কয়েক জন সাংবাদিকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। ওই তালিকাতে ইরশাদের নামও রয়েছে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে জার্মানি যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হয় কাশ্মীরি সাংবাদিক গওহর গিলানিকে। গত বছর আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাওয়া সময় সাংবাদিক-অধ্যাপক জাহিদ রাফিকেও বিমানে উঠতে দেয়া হয়নি।

২৮ বছরের ইরশাদ একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ছবি তুলে ২০২২ সালে পুলিৎজার পান তিনি। সূত্র : আনন্দবাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ