বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘ঈদের আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের আগে আর পদ্মা সেতু দিয়ে আর মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ রোববার মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পদ্মা সেতু উদ্বোধনের পর যানবাহন চলাচল শুরুর প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি, সেতুতে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলাসহ বিভিন্ন ঘটনায় বিভ্রাট সৃষ্টি হয়। এসবের কারণে ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছিল, ঈদুল আজহার আগে সেতু বিভাগ এই নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দেওয়ার বিষয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা ও স্পিডগান বসানো হচ্ছে। তিনি বলেন, ‘এগুলো বসানো হলে ওনারা সুবিধাজনক সময়ে সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’

তিনি বলেন, ‘ঈদের আগে (বাইক চলাচলের সিদ্ধান্ত) হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ