বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘বন্যাপীড়িত মানুষের হাহাকারের মধ্যে সংসদে বসে গান শোনা মানবতার প্রতি অবমাননার শামিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যাপীড়িত মানুষের হাহাকারের মধ্যে রাষ্ট্রের টাকা খরচ করে সংসদে বসে শিল্পীর গান শোনা রীতিমতো মানবতার প্রতি অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন লুটেরা আর টাকা পাচারকারীদের দলে পরিণত হয়েছে।’

রিজভী আরও বলেন ‘যোগাযোগ মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে খোদ ওবায়দুল কাদের সাহেবের আপন ছোট ভাই সাক্ষ্য দিচ্ছেন। প্রকাশ্যেই বারবার দুর্নীতির অভিযোগ করেছেন। অথচ, ওবায়দুল কাদের সাহেব যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি সম্পর্কে কিছু না বলে নিয়মিত বিএনপি সম্পর্কে মিথ্যাচার করেন।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোট কিংবা ভোট ডাকাতি, সংসদ সদস্যরা যেভাবেই সংসদে প্রবেশ করুক, বাস্তবতা হচ্ছে সংসদ অধিবেশন চলাকালে প্রতি মিনিটে রাষ্ট্রের ব্যয় প্রায় দুই লাখ টাকা। সুতরাং, যেখানে বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাপীড়িত মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, বেঁচে থাকার লড়াই করছে, সেখানে রাষ্ট্রের টাকা খরচ করে সংসদে বসে বসে কোনো এক শিল্পীর গান শোনা রীতিমতো মানবতার প্রতি অবমাননার শামিল।’

রিজভী বলেন, ‘রাষ্ট্রীয় টাকা খরচ করে সংসদে বসে এমন পাগলামি-খিস্তিখেউড় অব্যাহত থাকলে সেদিন আর বেশি দূরে নয়, জনরোষ থেকে বাঁচতে পুরো সরকারকেই জনচক্ষুর অন্তরালে চলে যেতে হতে পারে।’

‘চারদিকে ত্রাণের জন্য হাহাকার মানুষ করছে। সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নেই’ উল্লেখ করে রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা বন্যার শুরু থেকে ত্রাণ কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিটি দুর্গত এলাকায় আমাদের নেতাকর্মীরা সামর্থ অনুযায়ী ত্রাণ বিতরণ করছেন। আমাদের কেন্দ্রীয় ত্রাণ টিম ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা বানভাসিদের সাহায্য সহযোগিতা করছেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, আব্দুস সাত্তার পাটোয়ারী, ডা. জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ