মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ফের ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে তিন মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মন্ত্রিসভা বৈঠক ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর: ৩০৪) অবস্থান করবেন।

নিয়মানুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।

এর আগে মহামারি করোনার সময় ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছিল মন্ত্রিসভার বৈঠক। দীর্ঘদিন এভাবে ভার্চুয়ালি বৈঠক হওয়ার পর করোনার সংক্রমণ কমলে চলতি বছরের ২৮ মার্চ থেকে আবার সশরীরে এ বৈঠক হয়। কিন্তু হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ