বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘পদ্মা সেতুতে দুর্নীতি না হলে সরকারকে ধন্যবাদ দিতাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ত্যাগে পদ্মা সেতু হয়েছে। এটা যদি দুর্নীতিমুক্ত হতো, এখানে যদি কোনো লুটপাট না হতো, তাহলে অবশ্যই এটি বাস্তবায়নের জন্য আমরা সরকারকে ধন্যবাদ দিতাম। আমরা দুঃখিত। ধন্যবাদ দিতে পারছি না।

শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের বন্যাকবলিত দুস্থ নারী ও শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া কখনও চাননি পদ্মা সেতু না হোক। দেশি-বিদেশি দাতা সংস্থা পদ্মা সেতুর ওপর আঙুল তুলেছিল, সরকার তার জবাব দিয়েছে। পদ্মা সেতুর টাকা জনগণের টাকা, এটা কারও ব্যক্তিগত টাকা নয়। সুতরাং এটার কৃতিত্ব নেওয়ার কিছু নেই। জনগণের পরিশ্রমের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। আমরা যদি ধন্যবাদ দিতে চাই, তাহলে দুর্নীতির টাকাটাও হালাল হয়ে যাবে। মানুষ ভালো বলবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা জানেন খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনগত কোনো বাধা ছিল না। তারপরও তারা দেয়নি। উনি গৃহবন্দি। উনার ধন্যবাদ দেওয়ার অধিকারও নেই, সেই সুযোগ দেয়নি। সার্বিক অর্থে বলব পদ্মা সেতু দেশের সম্পদ, দেশের টাকায় হয়েছে। এর কৃতিত্বের দাবিদার দেশের প্রতিটি জনগণ। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ