মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

তরীকে তালীম বা শিক্ষাদান পদ্ধতি পর্ব-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ।।

بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم. أما بعد  :
فقد قال الله تعالى : هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ. وقال النبي صلى الله عليه وسلم : إنما بعثت معلما.

তরীকে তালীম বা শিক্ষাদান পদ্ধতি বলতে শুধু দরসে কীভাবে পাঠদান করা হবে সেটিই বুঝায় না। বরং দরসের আগে এবং দরসের পরেও এমন কিছু করণীয় রয়েছে যেগুলো শিক্ষাদান পদ্ধতির সাথে সম্পর্কিত। সেমতে তরীকে তালীম বা শিক্ষাদান পদ্ধতি বিষয়ক আলোচনাকে আমরা তিন ভাগে বিভক্ত করে পেশ করব। (1) দরসে যাওয়ার আগে মুতালাআ ও দরসের মানসিক প্রস্তুতির ক্ষেত্রে যা যা করতে হবে। এ ক্ষেত্রে দশটি উসূল। (2) দরসে গিয়ে দরস দানের ক্ষেত্রে যা যা করতে হবে। এ ক্ষেত্রে বিশটি উসূল।(3) দরসের বাইরে ছাত্র গড়ার জন্য যা যা করতে হবে। এ ক্ষেত্রে দশটি উসূল। এই মোট চল্লিশটি উসূলকে আমি তিন ভাবে বিভক্ত করে তিন পর্বে পেশ করব ইনশা আল্লাহ। এই চল্লিশটি উসূলই সর্বসাকুল্য শিক্ষাদান পদ্ধতি।

প্রথম পর্ব:-
দরসে যাওয়ার আগে মুতালাআ ও দরসের মানসিক প্রস্তুতির ক্ষেত্রে যা যা করতে হবে
1. কোন সবক পরিষ্কার না বুঝে দরসে না যাওয়া। পরিষ্কার করে বুঝার জন্য লফজে লফজে হরফে হরফে ফিকির করে বুঝতে হবে। মুতালাআ হওয়া চাই ফিকিরের সাথে। লফজে লফজে হরফে হরফে ফিকির করে মুতালাআ হওয়া চাই। যেমন بسم الله الرحمن الرحيم-এর ب কোন অর্থে, অর্থ করার সময় সেটা উঠছে কি না। الرحمن ও الرحيم -এর মধ্যে কী পার্থক্য? তরজমায় সেটা উঠছে কি না। ইত্যাদি।

লফজে লফজে হরফে হরফে ফিকির করে পরিষ্কার করে বুঝলে অনেক কিছু واضح হয়। যেমন আমরা মুদাররিস। আমরা মুদাররিসী করি। মুদাররিস কাকে বলে, মুদাররিস কথাটির অর্থ কি তা যদি আমরা ফিকির করে পরিষ্কার করে বুঝি তাহলে অনেক কিছু واضح হবে। যেমন আমরা তালিবে ইলমদের বুঝাই তালিবে ইলম কাকে বলে যার মধ্যে ইলম-এর তলব আছে। অতএব তলব না থাকলে ইলম আসবে না। আবার ইলম অর্থ নিশ্চিত জানা। علم الشيئ إذا تيقن به অতএব অস্পষ্টভাবে কোন কথা শিখলে চলবে না, কারণ সেটা ইলম নয়। এভাবে তালিবে ইলম শব্দের ব্যাখ্যা করে আমরা তালিবে ইলমদের জন্য কী কী করণীয় এমন অনেক কিছু বের করি। তদ্রূপ মুদাররিস শব্দটির ব্যাখ্যা করলেও মুদাররিসদের কি কি করণীয় তার অনেক কিছু বের হয়ে আসবে। সেমতে আমরা ভেবে দেখতে পারি মুদাররিস শব্দটি এসেছে تدريس থেকে। এখন আমরা দেখি تدريس -এর কী অর্থ?সেখান থেকে বের করা হবে মুদাররিস-এর কি কি করণীয়।
التدريس بمعنى إعطاء الدرس والدراسة. وفيه خاصية إعطاء المأخذ.
আর এর অর্থ:
معنى الدرس :
শিক্ষা, আলোচ