বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক, নিয়োগ গেজেট জারির আহ্বান রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ৩৭ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘স্টার অনলাইন’ এর এক প্রতিবেদনে এই জানানো হয়েছে।

মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, এছাড়া অভিযানের সময় তার লোকজন চারজন ইন্দোনেশিয়ানকে আটক করেছে। এরা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল।

তিনি বলেন, “আমাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। এর পরে আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান এই এলাকায় পাঠানো হয় এবং আমরা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পাইভ।”

ক্যাপ্টেন ইস্কান্দার জানান, নৌকা থাকা ৪১ জনকে এরপর এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার বিরোধী এবং অভিবাসী (সংশোধন) আইনে মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ