মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গান, কবিতা, খিস্তি-খেউর আর মিথ্যাচার চালিয়ে জনম্যান্ডেটহীন সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদের অধিবেশনে গান গেয়ে আর খিস্তি-খেউর না করে দেশের বন্যার্ত এলাকার জনগণকে সহায়তার আহ্বান জানান রিজভী।

রিজভী বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দিবাগত নিশি রাতের গর্ভে যে সংসদের জন্ম দেওয়া হয়েছে সেই সংসদকে এখন নতুন করে রঙ্গশালায় পরিবর্তন করেছেন। যে যার ইচ্ছেমতো গান, কবিতা, খিস্তি-খেউর আর মিথ্যাচার চালিয়ে জনম্যান্ডেটহীন সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে।

সংসদ অধিবেশনের নামে গান, নাটক, কবিতা আর খিস্তি-খেউর শোনার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ না করে সেই টাকা বরং বন্যার্তদের পেছনে খরচ করার আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন লুটেরা আর টাকা পাচারকারীদের দলে পরিণত হয়েছে। বিএনপি এবং স্বাধীনতার ঘোষকের পরিবার সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করাই এই দলটির নেতা-মন্ত্রীদের একমাত্র কাজ। এই দলটির সাধারণ সম্পাদক, আত্মীয়স্বজনদের যোগাযোগ মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে খোদ ওবায়দুল কাদের সাহেবের আপন ছোট ভাই সাক্ষ্য দিচ্ছেন। প্রকাশ্যেই বারবার দুর্নীতির অভিযোগ করেছেন।

তিনি বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা বন্যা কবলিত। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, চাঁপাই নবাবগঞ্জসহ পনেরটি জেলার ৯৫টি উপজেলা এবারের প্রলয়ঙ্করী বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। বন্যা কবলিত মানুষ চরম দুর্ভোগের আবর্তে হাবুডুবু খাচ্ছে। কোনো কোনো এলাকায় কিছুটা পানি নামতেই মহামারি আকারে দেখা দিয়েছে পেটের পীড়া-ডায়রিয়া-কলেরা-রোগ বালাই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ