বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

'বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা দেবে সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুষিয়ে দিতে আর্থিকভাবে প্রণোদনা দেয়ার পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, আসন্ন কোরবানি উপলক্ষে রাস্তায় বা বাড়িতে পশু বিক্রি হলে কোনো হাসিল নেয়া যাবে না। কোনোভাবেই হাটে জোর করে পশুবাহী ট্রাক নেয়া যাবে না।

হাটগুলোয় অসুস্থ পশু শনাক্তে চিকিৎসক থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার ও খামারিরা এক হয়ে কাজ করছে বলেই করোনার মধ্যেও খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের প্রণোদনা দেয়া হয়েছে। খামারে উৎপাদিত প্রায় নয় হাজার কোটি টাকার পণ্য ট্রাকে বিক্রি করা হয়েছে। সরকারের সর্বোচ্চ সহযোগিতা আছে বলেই এ খাত আজ স্বাবলম্বী।

ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

এদিকে ‘পদ্মা সেতুর সম্ভাবনা: দেশীয় পশুতে কোরবানি, খামারিদের সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম (এলএফজেএফ)।

সেমিনারে খামরিরা বলেন, পশুখাদ্যের দাম কয়েক গুণ বেড়েছে। এ অবস্থায় ঈদে পশুর দাম বেশি না হলে খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন।

একই সঙ্গে পশুখাদ্যের দাম বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যাচাই করছে বলে দাবি জানান তিনি।

কৃষি খাতের মতো এ খাতেও বিদ্যুতের মতো বিলের দাবি জানান তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ