বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নৈতিক ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ মনুষত্ব হারিয়ে ধ্বংসাত্মক কাজে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ইসলামী শিক্ষার ফলে মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠে। ধর্মীয় মূল্যবোধ মানুষের মধ্যে নম্রতা, ভদ্রতা সৃষ্টি হয়।

ফলে একে অপরকে ভালবাসতে ও শ্রদ্ধা করতে শিখে। এধরনের মানুষের হাতে মানুষ নাজেহাল কিংবা হত্যার শিকার হয় না। এজন্য এদেশের ওলামায়ে কেরাম এবং ইসলামী নেতৃবৃন্দ শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২ জুলাই অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণমিছিল সফলে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণমিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম এবং সদস্য সচিব কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমূখ। সভায় গণমিছিলের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

গণমিছিল সফলে বিভিন্ন সংগঠনের আহ্বান: ভারতের পানি আগ্রাসন বন্ধ সহ ১৫ দফা দাবি আদায়ে ২ জুলাই অনুষ্ঠিতব্য গণমিছিল সফলের আহ্বান জানিয়েছেন বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে সফলের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সিনিয়র নেতা আতিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ডা. শহিদুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শেখ আতিয়ার রহমান, সহ-সভাপতি এডভোকেট লুৎফুর রহমান শেখ ও সেক্রেটারী জেনারেল এডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুছ ঢালী, সাধারণ সম্পাদক মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, কওমী মঞ্চের সভাপতি মুফতী মুহাম্মদ তাসনিম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ