মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ডা. জাহাঙ্গীর কবিরকে আল কুরআনের কাব্যানুবাদ উপহার দিলেন কবি মুহিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডা. জাহাঙ্গীর কবিরকে আল কুরআনের কাব্যানুবাদ উপহার দিয়েছেন কবি মুহিব খান।

গতকাল মঙ্গলবার তিনি ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে গিয়ে আল কুরআনের কাব্যানুবাদ উপহার দেন।

ডা. জাহাঙ্গীর কবির নিজ ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন। তিনি পোস্টে লিখেন, জাগ্রত কবি হিসাবে সবার কাছে পরিচিত, জনাব মুহিব খান আজ (মঙ্গলবার) আমার চেম্বারে পরামর্শ নিতে এসে আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়ে গেলেন। পবিত্র আল কুরআন তাও আবার উনার করা কাব্যানুবাদ, আমি বিস্ময়ে হতবাক জানি না কত শত ঘন্টা উনি এটার জন্য পরিশ্রম করেছেন, আল্লাহ নিশ্চয় উনাকে সেই শক্তি জুগিয়েছেন। আমার জানামতে পৃথিবীতে এ ধরনের কাজ এটাই প্রথম বিশেষ করে পূ্র্ণাংগ পরিশুদ্ধ কাব্যিক অনুবাদ। মহান আল্লাহ উনাকে সুস্থ রাখুন, আমীন।

উল্লেখ্য, ২০০৪ সালের ১৯ মার্চ কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই এই কাব্যানুবাদের শুরু করেন কবি মুহিব খান। এরপর বিক্ষিপ্তভাবে ১০০ দিনের মতো কাজ করে প্রথম ১০ পারা সমাপ্ত করেন। ২০০৬ সালের জুলাই মাসে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ২০০৬ সাল থেকে ২০২০ পর্যন্ত নানা ব্যস্ততার কারণে আর মাত্র পৌনে তিন পারার কাজ শেষ করা সম্ভব হয়।

করোনা মহামারির কারণে যখন অখণ্ড অবসর মেলে, তখন মাত্র পাঁচ মাস ১২ দিনে অবশিষ্ট ১৭ পারার কাব্যানুবাদেরও কাজ শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ