মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

কর্নাটকে মসজিদ থেকে ফেরার সময় হিন্দু*দের আক্র*মণের শিকার ছোট্ট শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের প্রতি সেখানকার হিন্দুদের চরম বিদ্বেষ দেখা গেল আরো একবার; এবার মাদরাসা থেকে ফেরার পথে তাদের সাম্প্রদায়িক আক্রমণের শিকার হলো এক ছোট্ট শিশু।

গতকাল মঙ্গলবার আলজাজিরা জানায়, ঘটনাটি ঘটেছে দেশটির বহুল আলোচিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে। সেখানকার স্থানীয় অনেক পত্রিকা সোমবার আক্রমণের শিকার ওই শিশুর ছবি প্রকাশ করে। ছবিতে তার জামার পেছনের অংশ ছেঁড়া-ফাঁড়া দেখা যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রবাদীদের আক্রমণ থেকে দৌড়ে বাঁচার সময় জামার পেছনের অংশ ছিঁড়ে যায় শিশুটির।

পরে মোহাম্মদ মুঈন নামের ভারতীয় এক সংবাদকর্মী ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, ওই শিশুটির নাম শায়ান। সিক্সের ছাত্র। রাজ্যের ম্যাঙ্গালুরু শহরে অবস্থিত একটি মসজিদে কুরআনের ক্লাস করে বাড়িতে ফিরছিল সে।

তখন-ই একদল উগ্র হিন্দু যুবক তাকে আক্রমণ করে। এ সময় শায়ান চিৎকার করলে উগ্রবাদীরা সেখান থেকে পালিয়ে যায়। আক্রমণকালে তাদের পরনে ছিল হিন্দুত্বের প্রতীক গেরুয়া রুমাল।

শিশুর ওপর আক্রমণের এই ঘটনায় উগ্রবাদীদের একহাত নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। ভারতসহ বিশ্বের নানা প্রান্তের সচেতন মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন- ‘মেন্টালের দল, সাহস দেখাতে শিশুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।’-সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ