বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থপাচারকারী ঋণখেলাপিদের ঋণ পুনঃতফশিলের সুবিধা দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের ওপর ক্ষুব্ধ হয়ে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ও ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রপক্ষকে আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চ এ নির্দেশনা দেন।

দেশের একটি ইংরেজি গণমাধ্যমে মঙ্গলবার (২৮ জুন) এ সংক্রান্ত খবর দেখে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ। আদেশে অর্থ পাচারকারীদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ায় আইনের কোনো বিষয় লঙ্ঘন হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক অর্থপাচারে অভিযুক্ত এক ব্যক্তিকে জাল নথির মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) থেকে নেওয়া ১৯৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করার অনুমতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক জালিয়াতির মাধ্যমে সুরক্ষিত কোনো খেলাপি ঋণ পুনর্নির্ধারণ করতে পারবে না।

আদেশে আদালত বলেন, বাংলাদেশের ব্যাংকের এমন সিদ্ধান্তে অর্থ পাচারকারীরা আরও দুর্নীতি করতে উৎসাহিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ