মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

পুলিশের এসআই পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতায় উত্তীর্ণ ২৫৫০ প্রার্থীর মধ্যে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

বিস্তারিত ফলাফল www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

সুপারিশকৃত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বিবেচিত হলে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনিত করা হবে।

উল্লেখ্য, ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ বিধিতে পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্ত কালে অধিকতর সক্ষম ও কম্পিউটার প্রশিক্ষিত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ‘বেস্ট অব দ্য বেস্ট (সেরাদের সেরা)’ প্রার্থী নিয়োগ সম্ভব হয়েছে বলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মনে করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ