বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রাজধানীতে কলেরার টিকাদান কর্মসূচি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ৫ এলাকায় কলেরার টিকাদান কর্মসূচি চলছে। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। সোমবার সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান এলাকার এক বছরের বেশি যেকোনো মানুষকে এই মুখে খাওয়ার টিকা দেওয়া হচ্ছে।

১৪ দিন পর এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এবার ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, কলেরার টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কর্মসূচি বাস্তবায়ন করছে আইসিডিডিআর,বি। রোববার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪৭টি দেশে প্রতিবছর কলেরার প্রকোপ দেখা দেয়।

এর মধ্যে আটটি দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হন, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ঢাকা শহরে দুই লাখ ৬৬ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে অনেকেই আক্রান্ত ছিলেন কলেরায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ