সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না

ভারত হিটলারের পথে যাচ্ছে: আসাদউদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি মুসলিম মুখ নিয়ে বিজেপির সমালোচনা করে বলেছেন, ১১টি রাজ্যে বিজেপির সরকার আছে কিন্তু মাত্র একজন মুসলিম মন্ত্রী!

কেন্দ্রীয় মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, দেশ হিটলারের পথে যাচ্ছে। জি নিউজের ‘জি সম্মেলন ২০২২’-এ এসব কথা বলেন ওয়াইসি। তিনি বলেন, ‘প্রথমত, বিজেপির আজ কোনো মুসলিম এমপি নেই। দ্বিতীয়ত, ১১টি রাজ্যে বিজেপির সরকার আছে, কিন্তু তাদের মাত্র একজন মুসলিম মন্ত্রী আছেন।

ওয়াইসি আরও বলেন, ভারত হিটলারের পথে যাচ্ছে। দেশে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। অ্যাঙ্করের প্রশ্নের জবাবে ওয়াইসি বলেন, এমন হয়েছে যে হিটলার তার সময়ে হিটলারগিরি করতেন। জার্মানিতে ইহুদিদের থেকে হুমকি, ফল কী হল! লাখ, লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে রেখে মেরে ফেলা হল, আমরা কী দেশকে একই পথে নিয়ে যাব? আমরা চাই না এমনটা হোক। কিন্তু বড় বড় বিশ্লেষকরা বলেছেন, ভারত সেই পথেই যাচ্ছে।’

‘ইউনিফর্ম সিভিল কোড’ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, যারা এই আইনের কথা বলছেন তারা মদ নিষিদ্ধ করবেন না, কারণ তাহলে ‘টনিক’ আসবে কোথা থেকে? এ সময়ে তিনি গোয়ায় জারি করা আইন নিয়েও বিজেপিকে নিশানা করেন।

ওয়াইসি বলেন, ‘আপনি যদি ‘অভিন্ন দেওয়ানি বিধি’র কথা বলছেন, তাহলে এটাও বলুন যে গোয়ায় যেখানে বিজেপি সরকার ক্ষমতায় আছে, সেখানে আইন বলছে, ২৫ বছর বয়সী যে হিন্দু মহিলা, যদি ২৫/৩০ বছরের মধ্যে ছেলে না হয় তাহলে তার স্বামীর আবার বিয়ে করার অধিকার আছে।

বিয়ে কীভাবে হবে? দক্ষিণ ভারতীয় নিয়মে নাকি উত্তর ভারতের পদ্ধতিতে? জমির ভাগ দেওয়া হবে কী? ভারতের সংবিধান অনুযায়ী মদ নিষিদ্ধ করার আইন আছে কী? আপনি অ্যালকোহল নিষিদ্ধ করুন, কিন্তু আপনি এটি করবেন না, কারণ যারা অভিন্ন সিভিল কোডের কথা বলছেন তাদের সন্ধ্যায় সক্রিয় হওয়া কঠিন হবে। তাদের জন্য ‘টনিক পান’ করা জরুরি।’

অন্যদিকে, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, লড়াই করাই তার কাজ। ‘এ দেশে মুসলিম ভোট ব্যাংক নেই, আছে হিন্দু ভোট ব্যাংক। ইউপির মুসলমানরা আজ প্রতারিত বোধ করছে’ বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ