মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজিদের ৭ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করা যুবক বাইজিদ তালহাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ সোমবার (২৭ জুন) ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। তার কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে, যেগুলো এই মামলাটির সাথে সংশ্লিষ্ট।

উল্লেখ্য রোববার (২৬ জুন) বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ