বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নিষেধাজ্ঞার পর পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিষেধাজ্ঞা থাকায় পিকআপে পদ্মা সেতু পারাপার হচ্ছে মোটরসাইকেল। সোমবার (২৭ জুন) সকাল থেকে বিকল্প পদ্ধতিতে সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকরা।

সরেজমিনে দেখা যায়, সেতুর টোল প্লাজা থেকে ফেরত যাচ্ছে অসংখ্য মোটরসাইকেল। তবে জরুরি প্রয়োজনে আসা মোটরসাইকেল চালকরা অতিরিক্ত টাকায় পিকআপ ভাড়া নিয়ে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক চালককে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

এছাড়া সেতুর আশপাশে মাইকিং করে যাত্রীদের সতর্ক করছেন সেনাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করার আহ্বান জানান তারা।

আব্দুর রহমান নামের এক মোটরসাইকেলচালক জানান, এক হাজার ৩০০ টাকায় পিকআপ ভাড়া নিয়ে সেতু পার হই।

মামুন খান নামের আরেক চালক বলেন, সকাল ৬টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আসি। টোল প্লাজার দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল পার হতে দিচ্ছে না। আমি জানতাম না সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। পরে ৪০০ টাকা দিয়ে পিকআপে মোটরসাইকেল পার করি।

জাজিরা প্রান্তে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ জানান, সকাল থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পার হতে পারছে না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার কারণে সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে। নিষেধাজ্ঞা শিথিল হলে পুনরায় মোটরসাইকেল চলাচল শুরু হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ