বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নাব্য সংকট: মাঝিকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাব্য সংকটের কারণে মাঝিকান্দি-শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুন) রাতে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাঝিকান্দি-শিমুলিয়া ঘাটে মোটরসাইকেল পারাপারে ফেরি চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া অংশের চ্যানেল মুখে নাব্য সংকট দেখায় দেওয়ায় এ নৌপথ ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সংকট দূর করা হবে। যতদিন নাব্য সংকট দূর না হচ্ছে ততদিন এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সোমবার সকাল সোয়া ১০টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ছেড়ে দুপুর আড়াইটার দিকে মাঝিকান্দি ঘাটে পৌঁছায়।

খোঁজ নিয়ে জানা যায়, ফেরি কুঞ্জলতা সকাল সোয়া ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে রওনা দেয়। ফেরি চলার আধা ঘণ্টা পর মাঝ নদীর ডুবোচরে ফেরি আটকে যায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় ডুবোচর থেকে ফেরি বের করতে সক্ষম হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ