বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘ডেঙ্গু দমনে ব্যর্থতার কারনে আবারও দূর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে দেশবাসী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘দেশে আবারও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতা রূপ ধারণ করেছে। এবছর ২০ জুন পর্যন্ত সারাদেশে আক্রান্ত হয়েছেন ৮০৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ চিত্র ২০১৯ সালের ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয়। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আবারও ডেঙ্গু দমনে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

সোমবার (২৭ জুন) ডেঙ্গু মশার ভয়াবহ উপদ্রব ও আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

নেতৃদ্বয় আরও বলেন; ডেঙ্গু আতঙ্কে পুরো জনপদ আজ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতিটি সিটি সহ সারাদেশে মশা নিধনে বিশাল বিশাল বাজেট থাকে। মশক যদি নিধন-ই না হয়, তবে বাজেটের টাকা কোথায় যায়? জনগণ তা জানতে চায়। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন বাস্তবতার আলোকে সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করলে আজ আমাদেরকে ডেঙ্গু আতঙ্কে ভুগতে হত না।

বিবৃতিতে তারা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন; আসুন নিজেরা সতর্ক হয়ে নিজ বাসার আঙ্গিনা, ফুলের টব, বাসার ছাদ, এয়ারকন্ডিশন, বারান্দাসহ যেসকল জায়গায় পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়মিত তদারকি করে জমে থাকা পানি মুক্ত করে পরিষ্কার রাখি। নিজেদের ডেঙ্গু মুক্ত রাখি, পাশাপাশি ডেঙ্গুর বংশবিস্তার রোধে সহায়তা করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ