বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ডিএমপির অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকাল ৬টা থেকে সোমবার (২৭ জুন) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

ডিএমপি আরও জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ