মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

শিগগিরই ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্যসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শিগগিরই বাংলাদেশেও তেলের দাম কমবে।

রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম কতটা কমবে, সেটি স্পষ্ট নয়।

তেলের দাম কমার আশা প্রকাশ করে তিনি বলেন, এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ