শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্রধানমন্ত্রীকে কুয়েত রাষ্ট্রদূতের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত।

রোববার (২৬ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিনন্দন জানান।

পদ্মা সেতু উদ্বোধনে বাংলাদেশের সব মানুষ আনন্দিত হবেন বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। এসময় বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

তিনি রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, জমি ও ঘর প্রদান করা, যাতে প্রত্যেক নাগরিকের নিজস্ব ঘর থাকে।

কুয়েত সরকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ থেকে কুয়েতে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে কুয়েতের প্রতি তার সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ