বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদ্মা সেতুর নাট খোলা সেই যুবক সিআইডির হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদ যুবককে আটক করেছে পুলিশ। সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা ওই যুবকের নাম বায়েজিদ তালহা। তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বায়েজিত নামের ওই ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। নাট খুইল্লা…’

ভিডিওটি ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি টিম পৃথক পৃথকভাবে অভিযান চালিয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিতের সন্ধান পাওয়া যায়। ঢাকাতেই তাঁর অবস্থান ছিল।

অভিযানে থাকা ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা দুটো টিম সেখানে ছিলাম। প্রথমে সিআইডি তাকে মালিবাগের কার্যালয়ে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এ বিষয়ে বিস্তারিত দ্রুতই জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ