বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ডোপ টেস্ট বাধ্যতামূলক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৬ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইনে অনুযায়ী, তাদের ডোপ টেস্ট করা হবে। ভর্তির সময় মেডিকেল টেস্টের মাধ্যমে এই ডোপ টেস্ট থাকবে।

সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্টের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের ডোপ টেস্ট আগেই শুরু হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্তদের ডোপ টেস্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাবদিয়েছি, তাদেরও ডোপ টেস্ট করা হবে।

তিনি বলেন, সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। তবে এটা ব্যাপকভাবে করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ছাড়াও যুব সমাজকে এর হাত থেকে রক্ষায় বাহিনীগুলোও কাজ করছে। এ জন্য প্রতিবেশী দেশগুলো থেকে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ