শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বানবাসী মানুষের পাশে বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট ওয়ায়েজ-বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী।

গত মঙ্গলবার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও জরুরি চিকিৎসা প্রদান করেছেন বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকীর নেতৃত্বে একটি সেচ্ছাসেবক দল।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে প্রয়োজনীয় খাদ্যসহ বিশুদ্ধ পানি ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা। তাছাড়া বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

ওয়ায়েজ-বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকীর ত্রাণ বিতরণের ছবি পোস্ট করে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর পারসোনাল সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, সিলেটে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করছেন নন্দিত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। আর্তমানবতার সেবায় ওলামায়ে কেরামদের এ ধারা অব্যাহত থাকুক যুগযুগান্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ