সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শায়েখ মাহমুদ আফেন্দির জানাজায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের খ্যাতনামা আলেম ও বুজুর্গ, আধ্যাত্মিকনেতা শায়েখ মাহমুদ আফেন্দির জানাজায় অংশ নেন হাজার হাজার মুসল্লি।

শুক্রবার জুমার নামাজের পর ইস্তুম্বুলের সুলতান মোহাম্মদ আল ফাতিহ জামে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তুরস্কের বিশিষ্ট এই আলেমের জানাজায় অংশ নেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানসহ দেশের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা।

শায়েখ মাহমুদ আফেন্দি এরদোগানের ধর্মগুরু ছিলেন। তুরস্কে তিনি আলেম-ওলামাসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়ভাজন ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ৯৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

২০২২ সালে জর্দানের একটি সংস্থা বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ জন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের তালিকায় মনোয়ন দেয়। ২০১৩ সালে শায়খুল ইসলাম শায়খ মাহমুদ আফেন্দিকে তুর্কিতে দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ইমাম কাসেম নানুতবি এওয়ার্ড’ দিয়ে পুরষ্কৃত করা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ