শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বন্যা প্রতিরোধের কোনো ব্যবস্থা করেনি সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বরং বন্যা বাড়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুন) বিএনপি নেতা চৌধুরী আলম গুমের এক যুগপূর্তি উপলক্ষে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, গত ১২ বছর ধরে নিখোঁজ চৌধুরী আলম। এখনো পর্যন্ত তার কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি সরকার তার কোনো খোঁজ দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। এ পর্যন্ত বিএনপির ৬০০ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে।

‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের আইনে পরিষ্কার করে বলা হয়েছে জোর করে যদি কাউকে নিয়ে যাওয়া হয় সেটা মানবাধিকার লংঘন, অপরাধ। এতেই প্রমাণিত হয় এই সরকার ফ্যাসিবাদী। তাদের ১৫ বছর দুঃশাসনে বাংলাদেশের কত মানুষ পরিবার হারা হয়েছে, সন্তানহারা হয়েছে, কতজন স্বামীহারা হয়েছেন, কতজন পুত্রহারা হয়েছে তার সঠিক কোনো হিসাব নেই।’

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন জোর করে ক্ষমতায় বসে আছে। মানুষের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। যাদের গুম করা হয়েছে তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধু গুমের বিষয় নয়। প্রত্যেকটা ক্ষেত্রে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সরকার জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল আমি সিলেটে গিয়েছিলাম। এর ভয়াবহতা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মানুষ যে কষ্টে আছে তাদের ত্রাণের ব্যবস্থা করে দেওয়া, তাদের বাঁচার চেষ্টা করে দেওয়ার তেমন কোনো ব্যবস্থা সরকার করেনি। অথচ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঘুরলেন। পরে সার্কিট হাউজে নেমে কয়েকজন লোককে টোকেনের মাধ্যমে ত্রাণ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ