বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে বন্যায় গত ১৭ মে থেকে ২৪ জুন (শুক্রবার) দুপুর পর্যন্ত মোট মারা গেছেন ৭৩ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এই সময়কালে বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ৪ হাজার ৪৮ জন আক্রান্ত থাকলেও শুক্রবার তা বেড়ে ৪ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। এছাড়া আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন।

তবে এখন পর্যন্ত এ দুটি রোগে মৃত্যুর কোনো সংবাদ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও বন্যাকালীন বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন। এদের মধ্যে ১৪ জনেরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সময়ে সাপের দংশনের শিকার হয়েছেন চারজন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ