বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১৫ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও দাম বাড়ছে পেঁয়াজের। কেজিপ্রতি প্রায় ১৫ টাকা করে বাড়তে দেখা গেছে। বেড়েছে আলুর দামও। তবে, ব্রয়লার মুরগির দাম কমেছে।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। সেই পেঁয়াজ এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, দেশি পেঁয়াজ মজুদ করা ও বন্যার কারণে এ দাম বেড়েছে।

এদিকে গত সপ্তাহে আলুর দাম ছিল ২৫ টাকা, যা এক মাস আগে ছিল ২০ টাকা। সেই আলু আজ কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া মুরগি আজ ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সোনালি মুরগির দাম কমেনি। গত সপ্তাহের মতো ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ী রফিক মিয়া বলেন, ‘এখন দেশি পেঁয়াজ মজুদ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বন্যায় অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে, পেঁয়াজের দাম বেড়েছে। এ দাম আরও বাড়তে পারে। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করেছি ৩৫ থেকে ৪০ টাকায়। আজ দাম ৫৫ টাকা।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ